Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রএখন আমেরিকার ঐক্যের সময়: জো বাইডেন

এখন আমেরিকার ঐক্যের সময়: জো বাইডেন

এখন আমেরিকার ঐক্যের সময়: জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন এক বার্তায় বলেছেন, এখন সময় আমেরিকাকে এক করার।

শনিবার বিজয় নিশ্চিত করার পর তিনি এক বিবৃতিতে বলেন, আমি সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে আমেরিকার জনগণ আমাকে এবং ভাইস-প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসকে (কামালা) নির্বাচিত করেছেন।

তিনি বলেন, নানা প্রতিকূলতার পরও বিপুলসংখ্যক আমেরিকান ভোট দিয়েছেন। এর ফলে আবারও প্রমাণিত যে আমেরিকার হৃদয়ের অনেক গভীরে গণতন্ত্র প্রতিধ্বনিত হয়।

বাইডেন তার বিবৃতিতে আরও বলেন, নির্বাচনী কাজ শেষ হওয়ার পর এখন সময় রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া পেছনে ফেলে এক জাতি হিসেবে কাজ করার। এখন সময় আমেরিকার ঐক্যের ও বিজয়ের।

এ ডেমোক্র্যাট প্রার্থী আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র, আমারা যদি একসঙ্গে থাকি তাহলে কোনও কিছুই আমাদের জন্য অসম্ভব হবে না।

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন।

জো বাইডেনের বিজয়ের ফলে কমালা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। জানুয়ারিতে তারা দায়িত্ব নেবেন।

এ জয়ে সবচেয়ে বেশী বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

এপি

Share With:
Rate This Article