Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকএক পরিবারের সবাই মাদক ব্যবসায়ী!

এক পরিবারের সবাই মাদক ব্যবসায়ী!

এক পরিবারের সবাই মাদক ব্যবসায়ী!

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের এক পরিবারের সবাই মাদক ব্যবসায় জড়িত। কেউ গ্রেফতার হলে ব্যবসার হাল ধরে অন্যরা। জানা গেছে, ওদের মদতদাতা স্থানীয় প্রভাবশালী। এমন অভিযোগ এলাকার প্রতিটি মানুষের মুখে মুখে। মাদক বিক্রেতা সোহেলের বিরুদ্ধে রয়েছে আটটি মামলা।

সোহেল জেলে ঢুকলে বের হয়ে আসে তার পিতা মকবুল মিয়া। ছেলের ডেরার হাল ধরে সে। তাকে সাহায্য করে স্ত্রী সোনাবিবি। সোনাবিবির নামেও রয়েছে ১০টি মামলা। মকবুল ভুল করে ছদ্মবেশধারী পুলিশের কাছে মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়লেও অসুবিধা নেই।

এলাকার নেপথ্যের প্রভাবশালীর ইশারায় মাদক ব্যবসার হাল ধরে মকবুল মিয়ার দুই ছেলে সাইফুল ও হাফিজ। আবার ওরা ধরা পড়লেও মাদক বিক্রি থামে না। প্রভাবশালীর প্রশ্রয়ে মাঠে নামে মকবুল মিয়ার জামাতা হাবিবুর রহমান হাবু। এমন করেই চলছে তাদের মাদক ব্যবসা।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, তারা ঐ বাড়িতে প্রায়ই অভিযান চালান। কারণ প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে।

Share With:
Rate This Article