Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
July 28, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদউত্তপ্ত ভারতের সংসদ, অমিত শাহের পদত্যাগের দাবি

উত্তপ্ত ভারতের সংসদ, অমিত শাহের পদত্যাগের দাবি

উত্তপ্ত ভারতের সংসদ, অমিত শাহের পদত্যাগের দাবি

দিল্লির সহিংসতা নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল ভারতের সংসদের ভেতরে-বাইরে। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুই কক্ষেই সোচ্চার ছিল কংগ্রেস, তৃণমূল, আপ, বিএসপিসহ অধিকাংশ বিরোধী দল।

বিরোধীদের হই হট্টগোলের জেরে দিনের মতো মুলতুবি করা হয় রাজ্যসভা। লোকসভার অধিবেশনও মুলতুবি হয়েছে দফায় দফায়। আনন্দবাজার জানিয়েছে, লোকসভার বাইরে গান্ধী মূর্তির পাদদেশে চোখে কালো কাপড় বেঁধে ‘গান্ধীর তিন বাঁদর’-এর অনুকরণে প্রতিবাদে শামিল হন তৃণমূল ও কংগ্রেস সাংসদরা।

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

এদিন দিল্লির সংঘর্ষ নিয়ে আলোচনার দাবি জানিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনার প্রস্তাব দেয় বিরোধীরা। কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গোলাম নবি আজাদ প্রশ্ন তোলেন, দিল্লিতে যখন সংঘর্ষ ছড়াচ্ছে, সরকার কি তখন ঘুমাচ্ছিল।

দিল্লির এই সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলে কংগ্রেস।

তুমুল দাবির মুখে স্পিকার বলেন, ‘বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য। আপাতত আমাদের প্রাধান্যে দেওয়া উচিত আগে স্বাভাবিক অবস্থা ফেরানো। যদি সেটা হয়, তখন আলোচনা করা যাবে।’

এ সময় বিরোধী সাংসদরা হই-হট্টগোলের পাশাপাশি ওয়েলে নেমে স্লোগান-বিক্ষোভ শুরু করেন। ♦

 

 

 

Share With:
Rate This Article