Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইয়োশিহিদে সুগা জাপানের ৯৯তম প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগা জাপানের ৯৯তম প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগা জাপানের ৯৯তম প্রধানমন্ত্রী

ইয়োশিহিদে সুগাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে জাপানের পার্লামেন্ট। সাবেক মন্ত্রিপরিষদ সচিব সুগা বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হলেন। অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৮ অগাস্ট আবে প্রধানমন্ত্রীর পদ থেকে হঠাৎ করেই পদত্যাগ করেছিলেন।

এরপর ১৪ সেপ্টেম্বর জাপানের ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় অংশীদার রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন সুগা।

বৃধবার জাপানের পার্লামেন্টও সরকার প্রধান হিসেবে ৭১ বছর বয়সী এ রাজনীতিককেই বেছে নেয়। আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুগা তার পূর্বসূরীর নীতিতেই দেশ চালাবেন বলে ধারণা করা হচ্ছে।

একইদিন আবে তার মন্ত্রিপরিষদের শেষ বৈঠকও সেরেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, ৮ বছর ক্ষমতা থাকাকালে যা যা অর্জন করেছেন, তার জন্য তিনি গর্বিত। জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন।

জাপানের পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটে সুগা ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪ জনের সমর্থন পেয়ে জাপানের ৯৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সুগা বলেন, তিনি শিনজো আবের করা ‘অ্যাবেনোমিক্স’ নীতি ধরে রাখবেন। দেশের অর্থনীতিকে শীর্ষে নিয়ে যাওয়ার অঙ্গিকার করেন তিনি।

এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সুগা পার্লামেন্টে সহজেই জিতবেন বলে আগে থেকেই অনুমান করা হচ্ছিল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুগা এখন তার মন্ত্রিপরিষদের সদস্য বেছে নেবেন। পরে জাপানের রাজপ্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজা নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবেন।

১৯৭৩ সালে টোকিও হোসেই নামক এক নৈশ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করা ইয়োশিহিদে সুগার জন্ম হয় এক কৃষক পরিবারে।

নিজের উপার্জিত অর্থে পড়াশুনা করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন।

শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময়জুড়ে মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্ব থাকা সুগা সরকারের নীতি নির্ধারকের ভূমিকায়ও ছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো আবের রেখে যাওয়া প্রধানমন্ত্রীত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।❐

Share With:
Rate This Article