ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘সাইবার নাশকতা’র অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়েছে ইরানের ঐ ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান।
এমন এক সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হলো, যখন ইরানের সাথে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ভাবছিলো বাইডেন সরকার।








