Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বুধবার থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি ও ৫০টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে।

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার শিকার খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশনটির নাম বনিয়াদ মোস্তাজাফান। যুক্তরাষ্ট্র বলছে, এ প্রতিষ্ঠানটি মূলত খামেনির নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দেয়।❐

Share With:
Rate This Article