Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইতালিতে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড

ইতালিতে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড

ইতালিতে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।
 
রয়টার্স জানায়, রোববার ইতালিতে করোনায় মারা গেছে ৬৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৭৬ জনে। 
 
এটাই এখন পর্যন্ত কোনও দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনার উৎসস্থল চীনে ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এ দেশটিতে।
 
করোনায় তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৭৫৬ জন মানুষ মারা গেছে স্পেনে। চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ৬৮৫ জন মারা গেছে ইরানে।
 
চীনের পর করোনা ব্যাপকহারে আঘাত হানে ইতালিতে। শনিবার দেশটিতে রেকর্ড সংখ্যক একদিনে মারা যান ৭৯৩ জন। রোববার একদিনে মৃতের সংখ্যা কমে ৬৫১ জনে। আজ আশার খবর দেশটিতে একদিনে মৃতের সংখ্যা কমার পাশাপাশি নতুন করে আক্রান্তের সংখ্যাও কমেছে।
 
প্রাণঘাতী এ ভাইরাসে রোববার পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত তিন লাখ ৩৭ হাজার ৮৮১ জন এবং মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন।♦
 
 
Share With:
Rate This Article