Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চীনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চীনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চীনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে চীনকে তার প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ওং।

ওং বলেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি ‘গঠনমূলক’ বৈঠক করেছেন।

অস্ট্রেলিয়া চায় ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানাতে, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন তার অবস্থানকে কাজে লাগাক।

এছাড়া, অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে সংঘর্ষকে আরো তাঁতিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছে সবরকম অস্ত্র ব্যবহারের হুমকি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো সংরক্ষকদের গণসংহতির আদেশ দেয়া।

ওং বৃহস্পতিবার তার বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেছেন।

অস্ট্রেলিয়া ইউক্রেনে সামরিক সাহায্যকারী বৃহত্তম ন্যাটো বহির্ভূত রাষ্ট্র। দেশটি ক্ষেপণাস্ত্র এবং সাঁজোয়া কর্মী বাহক যানের পাশাপাশি, মানবিক সরবরাহও পাঠিয়েছে এবং শত শত রুশ রাজনীতিবিদ, সামরিক কমান্ডার এবং ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দেশটির ছায়া পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সাইমন বার্মিংহাম বলেছেন, বিশ্বকে অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে।

ভোয়া

Share With:
Rate This Article