Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইংল্যান্ড ২১ দিনের জন্য লকডাউন

ইংল্যান্ড ২১ দিনের জন্য লকডাউন

ইংল্যান্ড ২১ দিনের জন্য লকডাউন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
 
এখন পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ১৬ হাজার ৫৫৩ জন। এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৫২০ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।
 
অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪২৯ জন।
 
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে ব্রিটেন।
 
সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনের ঘোষণা দেন।
 
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, করোনাভাইরাস ঠেকাতে দেশটি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।
 
লকডাউন সময়ের মধ্যে দেশটির নাগরিকদের ঘরে ভিতর থাকতে বলা হয়েছে।
 
কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে আইন-শৃঙ্খলা বাহিনী।
 
এক ঘোষণায় বরিস জনসন বলেন , নাগরিকরা যদি আইন না মানেন পুলিশ তাদের জন্য কার্যকরী ক্ষমতা ব্যবহার করতে পারবেন।
 
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে নাগরিকরা অপ্রয়োজনে কোথাও ভ্রমণ করতে পারবেন না। তারা ঘরের মধ্যেই থাকবেন। এই সময়ে দেশে কোথাও অনুষ্ঠান, সমাবেশ, বিবাহ, এবং অন্যান্য অনুষ্ঠানসহ সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।
 
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৫০ জন। মৃতের সংখ্যা ৩৩৫ জন।♦
 
 
 
Share With:
Rate This Article