Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআমেরিকায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৪৮০ জন

আমেরিকায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৪৮০ জন

আমেরিকায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৪৮০ জন

আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে সৌদি আরবের সরকারি গণমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় ১৫০০ জন মারা গেছে। এখন পর্যন্ত একদিনে এটিই দেশটিতে মধ্যে সর্বাধিক মৃত্যু।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃতের সেই রেকর্ড ভেঙে দিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৬ জনের।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইটালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।

এর মধ্যে ৫৯ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৯ হাজার ২৮৬ জন।◉

Share With:
Rate This Article