Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeবিনোদন‘আমি মুসলিম বলেই এত আপত্তি ও সমালোচনা ’

‘আমি মুসলিম বলেই এত আপত্তি ও সমালোচনা ’

‘আমি মুসলিম বলেই এত আপত্তি ও সমালোচনা ’

কখনও বিমানবন্দরে গোলাপি অন্তর্বাস দেখানো জিনসের ছোট পোশাক, কখনও গণেশ ঠাকুরের সামনে খোলামেলা জামা, কখনও আবার তাঁকে জাভেদ আখতারের নাতনি মনে করে ঠাট্টা- ‘বিগ বস ওটিটি’-তে যোগদান করার পর থেকেই যেন সংবাদের শিরোনামে স্থায়ী জায়গা করে নিয়েছেন ভারতের ছোটপর্দার অভিনেত্রী উরফি জাভেদ।

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে উরফি বললেন, ‘ঠাকুরের সামনে আমি জামা পরে গিয়েছিলাম। ছোট স্কার্ট বা বিকিনি তো পরিনি! অথবা ঠাকুরের সামনে নাচ করিনি আমি। সাধারণ জামা পরার জন্যেও লোকে কম কথা শোনাচ্ছে না। আমি বুঝে গিয়েছি, যা-ই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই’।

তাঁর কথায় জানা গেল, তিনি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি। উরফির কথায়, ‘জিনস পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি’।

তিনি ইসলাম ধর্মাবলম্বী বলে এই কটাক্ষের পরিমাণ আরও বেড়ে যায় বলে ধারণা উরফির। তিনি জানালেন, মুম্বাইয়ে বাড়ি খোঁজার ক্ষেত্রেও তাঁকে অপমান সহ্য করতে হয়েছে। মুসলিম বলে নাকি বাড়িওয়ালারা ভাড়া দিতে চাইতেন না। উরফি বললেন, ‘বিমানবন্দরে যে পোশাক আমি পরেছিলাম, তা সাধারণ একটি স্পোর্টস ব্রা। তার উপরে জিনসের জ্যাকেট। কিন্তু সেই পোশাকের ছবি প্রকাশ্যে আসার পর এমন কথাবার্তা বলা হতে থাকল, যেন আমি কাউকে খুন করেছি’।

উরফি মনে করেন, দৃষ্টি আকর্ষণ করার জন্য খোলামেলা পোশাক পরা কোনও অপরাধ নয়। সমস্ত অভিনেতা অভিনেত্রীই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান, কিন্তু স্বীকার করেন না, এমনই মত তাঁর। কিন্তু তাই বলে পোশাক নিয়ে কটাক্ষকে মেনে নেবেন না বলেও জানান তিনি।

Share With:
Rate This Article