Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 2, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআবারও ইরাকে যুক্ত্রারাষ্ট্রের বিমান হামলা

আবারও ইরাকে যুক্ত্রারাষ্ট্রের বিমান হামলা

আবারও ইরাকে যুক্ত্রারাষ্ট্রের বিমান হামলা

যুক্তরাষ্ট্র এবার ইরাকে ইরান সমর্থিত হাশদ আল-শাবি মিলিশিয়া কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ।
 
শনিবার (৪ জানুয়ারি) সকালের এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
রাজধানী বাগদাদের উত্তরে তাজি সড়কে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন। তবে কাদেরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু বলা হয় নি।
 
আলজাজিরা জানায়, হাশদ আল-শাবি পরিচিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও। হামলায় আক্রান্ত বহরে নিজেদের কোনও কমান্ডার থাকার বিষয়টি অস্বীকার করেছে পিএমএফ।
 
হামলায় চিকিৎসকসহ ছয়জন নিহত হয়েছে বলে জানতে পেরেছে আলজাজিরা। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।
 
ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।
 
জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।
ছবি: ভয়েস অব আমেরিকার সৌজন্যে।
Share With:
Rate This Article