আটলান্টিক সিটিতে ফুড ব্যাংকের সফল আয়োজন
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এক ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়েছিল। এদিন আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত ছিল।
ফুড ব্যাংক কার্যক্রমের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাজা শাকসব্জি, ফল ও দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্রিসমাস ডে সামনে রেখে অনুষ্ঠিত এই কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এ কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রমে নিউজার্সি রাজ্যের নব নির্বাচিত এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির দ্বিতীয় ওয়ার্ডের কাউন্সিলওম্যান লা টয়া ডানসটন, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর অফিসের পরিচালক ডারউড পিনকেটসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ‘ফ্রেন্ডস ইন অ্যাকশন ইনক।’
ফুড ব্যাংকের আয়োজকরা জানান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির পক্ষ থেকে মহতী কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ফুড ব্যাংকের আয়োজন করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক,সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। এর কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।








