Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশআওয়ামী লীগের নতুন কমিটিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

আওয়ামী লীগের নতুন কমিটিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

আওয়ামী লীগের নতুন কমিটিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠিত দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 
আবারও আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, নিউ ইর্য়ক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম ও উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব টনি অভিনন্দন জানান।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে দলটির সভাপ‌তি শেখ হা‌সিনা ক‌মি‌টি বিলুপ্ত ষোষণা করেন। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্র‌ক্রিয়া শুরু হয়।
 আওয়ামী লীগের ২১তম জাতীয় স‌ম্মেল‌নের মাধ্যমে দ‌লের নবম বা‌রের মত সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এবং দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
রবিবার (২২ ডিসেম্বর) দুপু‌রে স‌চিবলা‌য়ের সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভা‌গের সভাক‌ক্ষে সাংবা‌দিক‌দের সাথে শু‌ভেচ্ছা বি‌নিময়কা‌লে দল‌টির সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের জানান, আগামী ২৪ ডি‌সেম্বর (মঙ্গলবার) আওয়ামী লী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির পূর্ণাঙ্গ তা‌লিকা ঘোষণা করা হ‌বে।
-প্রেস বিজ্ঞপ্তি
Share With:
Rate This Article