Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeবাংলাদেশআ. লীগ প্রার্থীর জন্য দোয়া : ডিসিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরাল ইসি

আ. লীগ প্রার্থীর জন্য দোয়া : ডিসিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরাল ইসি

আ. লীগ প্রার্থীর জন্য দোয়া : ডিসিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরাল ইসি

পক্ষপাতের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসি মোহাম্মদ মমিনুর রহমানের পরিবর্তে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মোহাম্মদ মমিনুর রহমানের বিরুদ্ধে আরো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মোহাম্মদ মমিনুর রহমানকে আমরা রিটার্নিং অফিসারের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আপনারা জানতে পারবেন। ওনাকে আমরা চট্টগ্রামে রাখব না, সরিয়ে দেব। ’

রাশেদা সুলতানা বলেন, তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এই মুহূর্তে করণীয় একটাই, তাকে রিটার্নিং অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া। পরবর্তীতে পরেরটা দেখা যাবে।

সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এলে ডিসি মমিনুর রহমান ওই প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে নির্বাচন কমিশন তাকে রিটার্নিং অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Share With:
Rate This Article