Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদঅবশেষে যুক্তরাষ্ট্রেও জরুরি অবস্থা

অবশেষে যুক্তরাষ্ট্রেও জরুরি অবস্থা

অবশেষে যুক্তরাষ্ট্রেও জরুরি অবস্থা

শুক্রবার যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা দেন।
এ সময় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দেরও ঘোষণা দেন প্রেসিডেন্ট।
 
ট্রাম্প বলেন, ‘বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এই রোগের বিরুদ্ধে লড়াই করব।’
 
প্রদেশগুলোয় অবিলম্বে জরুরি অপারেশন কেন্দ্র স্থাপনের আহ্বান জানান ট্রাম্প।
 
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। ৩১ জন সুস্থ হলেও ১ হাজার ৯৭৩ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও এসব অঞ্চলে তা লাফিয়ে বাড়ছে।
 
চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটির সরকার গোটা ইতালিতে অবরুদ্ধ করে রাখলেও প্রতিদিন নতুন করে সেখান থেকে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
 
এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।
 
বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। ♦
 
 
Share With:
Rate This Article