Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeখেলাধুলাঅবশেষে জয়ের দেখা পেয়ে লজ্জার হাত থেকে বাঁচলো আর্সেনাল

অবশেষে জয়ের দেখা পেয়ে লজ্জার হাত থেকে বাঁচলো আর্সেনাল

অবশেষে জয়ের দেখা পেয়ে লজ্জার হাত থেকে বাঁচলো আর্সেনাল

টানা ৯ ম্যাচ জয়হীন থাকার পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় তুলে নিয়ে লজ্জার হাত থেকে বাঁচলো আর্সেনাল।

জয় পেলেও প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রায় ৬০ মিনিট পর্যন্ত বেশ চাপেই ছিলো আর্সেনাল। প্রথমার্ধের ৩৮ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিল ওয়েস্ট হ্যাম। দলের পক্ষে গোলটি করেছিলেন অ্যাঞ্জেলো অগবন্না।

তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের পর ৯ মিনিটের জাদুকরী খেলায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিটের মাথায় তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলের গোল সমতায় ফেলে গানাররা।

এর মিনিট ছয়েক পরেই দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। আর ৬৯ মিনিটের সময় ওয়েস্ট হ্যামের জালে শেষ পেরেকটি ঠুকে দেন পিয়েরে এমেরিক আউবেমায়েং। আর্সেনাল পেয়ে যায় ৩-১ গোলের জয়।

এই জয়ে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া ওয়েস্ট হ্যাম ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে নেমে গেছে।

কোচ হিসেবে নিয়োগ পাওয়া ফ্রেডি লিউনবার্গের অধীনে এটিই আর্সেনালের প্রথম জয়। আর্সেনালের এই কিংবদন্তি ফুটবলার গানারদের দায়িত্ব নেয়ার পর প্রথম দুই ম্যাচের একটিতে ড্র ও অন্যটিতে হারের মুখ দেখেন।

Share With:
Rate This Article