অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি
২ ফেব্রুয়ারি সিলেটের জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালনের লক্ষ্যে বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরী খোকন। পরিচালনার দায়িত্ব ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন। সিলেটের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যায় এস্টোরিয়ায় জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরী খোকন জানান, সিলেট আঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, অন্যান্য বছরের মতো এবারও জালালাবাদ এসোসিয়েশন মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।
মহান ভাষা দিবস আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এস্টোরিয়ায় জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল হাসিম হাসনু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রশিদ আহমদ, বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জাব্বার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, তিতুউর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শফি তালুকদার, জুসেফ চৌধুরী, কোষাধ্যক্ষ বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, কার্যকরি কমিটির সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।








