Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 23, 2026
হেডলাইন
HomeView All Posts (Page 379)

View All Posts

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে

আর্মেনিয়ার দখলে থাকা নাগোরনো-কারবাখ ঘিরে ভয়াবহ লড়াইয়ে জড়িয়ে পড়েছে আজারবাইজান। এতে উভয়পক্ষে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর জন্য দুপক্ষ পরস্পরকে দায়ী করেছে। এদিকে লড়াই বন্ধে দু দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুদ্ধবিরতিতে রাজি করাতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা। স্থানীয়

আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট সোমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কঠোর লড়াইয়ে অবতীর্ণ প্রবীণ ডেমোক্রেট জো বাইডেনকে পত্রিকাটি ভদ্র, শ্রদ্ধাশীল ও যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেছে। পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলছে, আধুনিক সময়ের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে হটাতে অনেক আমেরিকানই

ইরাক সরকার বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারলে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ করে দেবে। একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এবং প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা

নিউ ইয়র্কের ব্রুকলিনে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক সমিতির নিজস্ব ভবনের কার্যালয়ে নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব শাহজাহান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শেষ পর্যন্ত নিজের পছন্দের অ্যামি কোনি ব্যারেটকেই মনোনীত করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে বিচারপতি হিসেবে ব্যারেটের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এই নিয়োগের ফলে ব্যারেট প্রয়াত বিচারপতি রুথ বেইডার গিন্সবার্গের উত্তরসূরি হবেন। ৮৭ বছর বয়সে মারা যান রুথ বেইডার। হোয়াইট হাউসের

প্রচলিত রীতি অনুসারে নিজেদের প্রথম প্রাক-নির্বাচনী যুক্তিতর্কে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই হাইভোল্টেজ প্রার্থী- রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রাট দলের প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্ট্যাট সিটি ক্লিভল্যান্ডে মঞ্চস্থ হতে যাচ্ছে

করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। সাহেদের মতো ভদ্রবেশী

করোনায় আক্রান্ত হয়ে বিটিভির সাবেক মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. মো. ওয়াজেদ আলী খান (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বিএমএসইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী রেহেনা বেগমও বঙ্গবন্ধু শেখ মুজিবুর

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার কলের পানিতে মস্তিষ্কখেকো অ্যামিবা বা অণুজীবের সন্ধান মিলেছে। এর জেরে দেশটির আটটি শহরে দুর্যোগের ঘোষণা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সরবরাহকৃত পানি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলের পানিতে এক প্রকার বিরল অণুজীবের সন্ধান পাওয়া যায়।