শুক্রবার থেকে ইতালিতে আবারও লকডাউন
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ইতালিতে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার থেকে লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের নতুন এ অধ্যাদেশ কার্যকর হবে ৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। তবে গোটা ইতালিতে রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। দেশটির লম্বারদিয়া অঞ্চলে আক্রান্ত সংখ্যা বেশি








