কাতারেই তালেবানদের সঙ্গে দ্বিতীয় আলোচনা
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি রোববার এক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহ আবদুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু








