ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে মৃত ব্যক্তি, নারী গ্রেপ্তার
জাহান আরা দোলন: বুধবার ভোরে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে একজন ৭১ বছর বয়সী ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই ব্যক্তির ছেলের বান্ধবীকে ফায়ার এস্কেপ থেকে পলায়নের সময় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ইনউডের ওয়েস্ট ২০৭ স্ট্রিটের নিকটস্থ সিম্যান অ্যাভিনিউর অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে রাত আড়াইটা থেকে একাধিকবার








