ভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধি দল
বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বাসায় গেছে। প্রণয় ভার্মার আমন্ত্রণে এই প্রতিনিধিদলের সদস্যরা সেখানে নৈশভোজে অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাতটায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে








