নিউ ইয়র্ক মেয়রের বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ঐতিহাসিক ঘটনা: ফাহাদ সোলায়মান
নিউ ইয়র্ক প্রতিনিধি: মার্চ নিউ ইয়র্কের বাংলাদেশী অভিবাসীদের জন্যে ছিল একটি বিশেষ দিন। এদিন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে ‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করেন। গত ২২ মার্চ (বুধবার) আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচজন বাংলাদেশী অভিবাসীকে বিশেষ সন্মাননা জানানো








