বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক টুইটারে এ কথা জানান। তিনি বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে।








