বাংলাদেশে বন্যা-ভূমিধস ও বৃষ্টি-বজ্রপাতে নিহত ২৫: বিশ্ব গণমাধ্যম
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মৌসুমী ভারী বৃষ্টি-বজ্রপাত এবং বন্যা-ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সিলেট এবং চট্টগ্রাম পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশে বন্যায় হতাহতের এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এএফপির বরাত দিয়ে ভারতের টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম








