হাসপাতালে ল্যাভরভ, রাশিয়ার অস্বীকার
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছানোর পরপরই এ ঘটনা ঘটে। ইন্দোনেশীয় সরকার বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। খবর টেলিগ্রাফ। ল্যাভরভের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।








