শেয়ারবাজারের আরও ৫০ কোটি টাকা আত্মসাৎ
শেয়ারবাজার থেকে আরও ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস)। এ টাকার মালিক বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দুটি ফান্ডে বিনিয়োগের জন্য তারা এ টাকা ইউএফএসকে দিয়েছিল। ফান্ড দুটির ট্রাস্টি (গ্যারান্টি দেওয়া প্রতিষ্ঠান) হিসাবে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এছাড়া








