Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের এবারের ভোট ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের এবারের ভোট ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের এবারের ভোট ব্যবস্থা

ট্রাম্পের ডাকযোগে ভোটসংক্রান্ত বক্তব্যই প্রমাণ করে বিষয়টি নিয়ে এখনও প্রশাসনিক পর্যায়ে সুরাহা হয় নি। যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে দেশটিতে।

এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্র্যাটরা ডাকযোগে বা মেইল ইন ভোটের পক্ষে হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। এমনকি ভোট-জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছেন তিনি।

ডাকযোগের ব্যালট সরিয়ে নিলেই সব শান্তিপূর্ণভাবে হবে বলে মত ট্রাম্পের। যদিও ডাকযোগে ভোট দেওয়ার জন্য ডাকবিভাগের যে অর্থ বরাদ্দ দরকার তা দিতে নারাজ ট্রাম্প। ফলে গোটা পরিস্থিতিই ব্যাপক ঘোলাটে অবস্থায় আছে।

আর এ ঘোলাটে অবস্থার সুযোগ নিতেই ট্রাম্প বলছেন যে, ডাকযোগের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ রয়েছে।

তবে বিশেষজ্ঞ এবং ভোট কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ খারিজ করে দিয়ে বলছেন, এ প্রক্রিয়ায় জালিয়াতি কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এ প্রক্রিয়া ব্যবহার করেছেন।❐

Share With:
Rate This Article