Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইউরোপে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ

ইউরোপে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ

ইউরোপে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েক সপ্তাহে ইউরোপিয় দেশগুলোতে আবারও ভয়াবহ আকারে বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে ওই অঞ্চলে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আগাম সংকেত উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছে।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ জানান, ইউরোপে গত মার্চে মহামারী যখন প্রথমবার চূড়ায় উঠেছিল, বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের ঘটনা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে অঞ্চলটিতে সাপ্তাহিক রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

তিনি বলেন, ইউরোপের অর্ধেকের বেশি দেশেই গত দুই সপ্তাহে ১০ শতাংশ নতুন রোগী বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সাতটি দেশে নতুন সংক্রমণ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

ক্লুজ আরও বলেন, গত বসন্তে ও গ্রীষ্মের শুরুতে আমরা কড়া লকডাউনের প্রভাব দেখতে পেয়েছিলাম। আমাদের চেষ্টা, আমাদের ত্যাগের দাম পেয়েছিলাম। জুনে সংক্রমণ ছিল যে কোনও সময়ের চেয়ে কম। কিন্তু সেপ্টেম্বরে সংক্রমণের সংখ্যা দেখে আমাদের সবার সচেতন হওয়া উচিত।

এদিকে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৫ হাজার ৪শত ৭৫ জন। এছাড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৫৮৮ জন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৭৪ হাজার ৫৯৬ জন। আর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ২ হাজার ২১৩ জনের।❐

Share With:
Rate This Article