Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকরাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘সাইবার অপরাধ বিভাগ’-এর যাত্রা শুরু

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘সাইবার অপরাধ বিভাগ’-এর যাত্রা শুরু

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘সাইবার অপরাধ বিভাগ’-এর যাত্রা শুরু

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী থেকে: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘সাইবার অপরাধ বিভাগ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার সকালে আরএমপি সদর দপ্তরে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এই ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে আরএমপি’র সদর দপ্তর কনফারেন্স রুমে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সন্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, এই প্রথম আরএমপিতে সাইবার অপরাধ বিভাগ নামের একটি ইউনিট যুক্ত হলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে ‘সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ’, ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব, রাষ্ট্রবিরোধী গুজব ইত্যাদি ছড়িয়ে কোনও ব্যক্তি, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও সকল ধরনের সাইবার অপরাধ ঠেকাতে এই সাইবার অপরাধ বিভাগ কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আরএমপি’র সাইবার অপরাধ অপরাধ বিভাগ পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আরএমপি’র থানা সমূহে রুজুকৃত সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনও মামলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মামলা সমূহ দ্রুত নিস্পত্তিতে এ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য অফিসারগণ। এ তথ্য নিশ্চিত করেন অতিরক্তি পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।❐

Share With:
Rate This Article