Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
HomeUncategorizedনাইজেরিয়ায় গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মদিন পালিত

নাইজেরিয়ায় গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মদিন পালিত

নাইজেরিয়ায় গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মদিন পালিত

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী (৮ আগস্ট) পালন করা হয়।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ ফজিলাতুন নেছাকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মো. শামীম আহসান বলেন, বঙ্গমাতার আদর্শ আগামী দিনগুলোতে বাঙালি নারীদের কাছে জলন্ত আদর্শ হিসেবে বিবেচিত হবে।

মো. শামীম আহসান আরও বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে চিরদিন ছায়ার মতো থেকেছেন এবং বঙ্গবন্ধুকে বিভিন্ন রাজনৈতিক সংকটময় ও কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নীরবে সহায়তা করে গিয়েছেন।

হাইকমিশনার আরো বলেন, বঙ্গমাতা শুধু জাতির পিতার সহধর্মিনী ছিলেন না, একই সঙ্গে ছিলেন বাঙালির মুক্তি সংগ্রামের অন্যতম অগ্রপথিক।

মিশনের তৃতীয় সচিব জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলোচনা পর্বে জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এবং কম্যুনিটি নেতা জনাব মো. আকবর হোসেনও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং কম্যুনিটির সদস্যরা ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।❏

Share With:
Rate This Article