ট্রাম্পকে নিয়ে লেখা বই প্রথম দিনেই বইটির প্রায় ১০ লাখ কপি বিক্রি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার ভাতিজি ম্যারি ট্রাম্পের লেখা বহুল আলোচিত বইটি প্রকাশিত হয়েছে মঙ্গলবার।
শুক্রবার দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রকাশের প্রথম দিনেই বইটির প্রায় ১০ লাখ কপি বিক্রি হয়েছে।
ম্যারির স্মৃতিকথা বিষয়ক বইটির নাম- ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’।
অর্থাৎ ‘হয়তো অনেক কিছু, তবে পুরোটা নয় : আমার পরিবার থেকে কিভাবে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এক মানুষ’।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটির প্রকাশ থামিয়ে দিতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে বাজারে আসার আগেই আলোড়ন তোলে বইটি। ❑








