Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবিনোদনব্রেস্ট ক্যান্সারে হলিউড নায়িকা কেলি প্রেস্টনের মৃত্যু

ব্রেস্ট ক্যান্সারে হলিউড নায়িকা কেলি প্রেস্টনের মৃত্যু

ব্রেস্ট ক্যান্সারে হলিউড নায়িকা কেলি প্রেস্টনের মৃত্যু

হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই। স্থানীয় সময় রোববার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৭ বছর।

প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান। ট্রাভল্টা তার পোস্টে লেখেন– ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার মধ্যেই ছিলেন প্রিস্টন। সবশেষ মৃত্যুর কাছে হেরে গেলেন।

https://www.instagram.com/p/CCkgCG5ptxE/?utm_source=ig_embed

কেলি প্রিস্টনের আলোচিত ছবির মধ্যে আছে টম ক্রজের ‘জেরি ম্যাগুয়্যার’ ও আর্নল্ড শোয়ার্জনিগারের ‘টুইনস’।

হনুলুলুতে জন্ম নেয়া কেলি কামালেলেহুয়া স্মিথ ১৯৮৫ সালে তার প্রথম অভিনীত রোমান্টিক কমেডি ছবি ‘মিসচিফ’য়ে কাজ করার সময় নাম পরিবর্তন করে রাখেন কেলি প্রিস্টন।

তার পর অভিনয় করেন ‘সিক্রেট অ্যাডমায়ারার’ ছবিতে।

‘ফেস অফ’, ‘স্যাটারডে নাইট ফিভার’, ‘গ্রিস’খ্যাত অভিনেতা জন ট্রাভল্টার সঙ্গে কেলি প্রিস্টনের পরিচয় হয় ‘দি এক্সপার্টস’ ছবিতে কাজ করতে গিয়ে। তারা বিয়ে করেন ১৯৯১ সালে ৫ সেপ্টেম্বর।

তাদের রয়েছে ২০ বছরের কন্যা এলা ও ৯ বছরের ছেলে বেঞ্জামিন। ❑

Share With:
Rate This Article