পাকিস্তানের ইসলামাবাদে ১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তৈরি হচ্ছে একটি হিন্দু মন্দির। ২০ হাজার বর্গফুট এলাকা জুড়ে নির্মাণাধীন এই মন্দিরটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির। মন্দির নির্মাণে খরচ হবে ১০ কোটি রুপি। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরি জানিয়েছেন, মন্দির নির্মাণের সব খরচ সরকারই বহন করবে।
Particiapted in ground breaking ceremony of #Kirshna #temple at Islamabad H-9 sector, organized by #Hindu Panchayat Isb. It will be first ever temple in #Islamabad since centuries. The govt provided 4 canals of land for construction of temple. Long live Pakistan.@SMQureshiPTI pic.twitter.com/ucd9Umocb9
— LAL MALHI (@LALMALHI) June 23, 2020
মানবাধিকার সম্পর্কিত সংসদীয় সচিব লালচাঁদ মালহি মঙ্গলবার এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, বিগত ২০ বছরে পাকিস্তানের রাজধানীতে হিন্দু জনসংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই হিন্দুদের উপাসনার জন্য এই মন্দির নির্মাণ তাৎপর্যপূর্ণ।
ইসলামাবাদ শহরে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী আছেন। কিন্তু তাদের উপাসনা করার জন্য বড় কোনও মন্দির নেই। যা কিছু আছে, সেগুলো অপরিসর ও বয়সের ভারে জরাজীর্ণ। তাই বিশেষ বিশেষ দিনে ধর্মীয় আচার পালনে রাজধানীবাসী হিন্দুদের যেতে হয় অন্য শহরে।
বিভিন্ন সরকারের আমলে এদিকে খুব একটা মনোযোগ দেওয়া হয় নি। তবে ইমরান খানের সরকার এই প্রথম রাজধানীর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নতুন মন্দির তৈরিতে উদ্যোগী হয়েছেন।
শুধু মন্দির নয়, জীবনের শেষ আশ্রয়ের ঠিকানা একখানি শ্মশানও পাবেন রাজধানীর হিন্দুরা। পরিজনের শেষকৃত্যে এই শ্মশানের খোঁজ করতেও কম নাকাল হন না তারা। ⛘
আউটলুক ইন্ডিয়া








