Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রট্রাম্পের নিরাপত্তা দলের সিক্রেট সার্ভিসের দুজন করোনা আক্রান্ত

ট্রাম্পের নিরাপত্তা দলের সিক্রেট সার্ভিসের দুজন করোনা আক্রান্ত

ট্রাম্পের নিরাপত্তা দলের সিক্রেট সার্ভিসের দুজন করোনা আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় সংস্থাটির কয়েক ডজন কর্মীকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট যারা রোববার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন, তাদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এর পর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলে নি।

ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে, সেই সময় সেখানে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচিত হচ্ছেন।

ওই সভার আগে তার প্রচার টিমের ছয়জন সদস্য এবং পরে দুজন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত এবং ১ লাখ ২১ হাজার লোক মারা গেছেন।

এদিকে করোনা আতঙ্কে প্রেসিডেন্ট ট্রাম্প রোজ টেস্ট করাচ্ছেন। ⛘

বিবিসি

Share With:
Rate This Article