Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeবাংলাদেশপ্রখ্যাত সাহিত্যিক জাফর আলম মারা গেছেন

প্রখ্যাত সাহিত্যিক জাফর আলম মারা গেছেন

প্রখ্যাত সাহিত্যিক জাফর আলম মারা গেছেন

দেশের খ্যাতিমান সাহিত্যিক, তথ্য ক্যাডারের সাবেক ঊর্ধতন কর্মকর্তা এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অনুবাদক জাফর আলম মারা গেছেন।

১৯ জুন শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাফর আলম উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক ছিলেন।

অনুবাদক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন।

জাফর আলমের জন্ম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায়। পেশাগত জীবন সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং ১৯৭৫ সালে তথ্য অধিদফতরে যোগদান করেন।

২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।

২০ জুন শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে জাফর আলম দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Share With:
Rate This Article