Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 23, 2026
হেডলাইন
Homeপ্রবাসডা. ফেরদৌসকে নিয়ে অপপ্রচারে নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে সমাবেশ

ডা. ফেরদৌসকে নিয়ে অপপ্রচারে নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে সমাবেশ

ডা. ফেরদৌসকে নিয়ে অপপ্রচারে নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট প্রচারণা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার বিকালে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, ডা. ফেরদৌস খন্দকার করোনা মহামারীর সময়টায় যেভাবে মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কোনও তুলনা হয় না। এজন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন নি তিনি। চিকিৎসা, খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ সেই মানুষটিকে ঢাকা এয়ারপোর্টে নামার পর কোয়ারেন্টিনের নামে যেভাবে হেনস্তা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

বক্তারা বলেন, একদল সুবিধাবাদী লোক কোনও ধরনের যাচাই বাছাই না করে, খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে খুনি মোশতাক কিংবা খুনি কর্নেল রশিদের আত্মীয় বলে প্রচার করছে। অথচ এই তথ্য পুরোপুরি মিথ্যা। কেবল তাই নয়, নিউইয়র্কের স্বনামধন্য এই চিকিৎসকের পেছনে বাংলাদেশের কিছু অনলাইন ও টেলিভিশন যেভাবে সংবাদ প্রচার করেছে তা সাংবাদিকতার কোনও নীতিতে পড়ে না। একতরফা ও মনগড়া এসব সংবাদের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে। সেই সাথে দায়ীদের বিচারও দাবি করা হয়েছে।

বক্তারা বলেন, ডা. ফেরদৌস খন্দকারের পাশে বাংলাদেশের আপামর মানুষের মতো নিউ ইয়র্ক, তথা জ্যাকসন হাইটসের মানুষ রয়েছে। সম্মানের সাথে তাকে বাংলাদেশে কাজ করতে দেওয়ার দাবী জানান তারা। পরে নিরাপদে তিনি আমেরিকায় যেন ফিরে আসতে পারেন, সেই দাবীও জানানো হয়েছে সমাবেশ থেকে।

নিউ ইয়র্ক জামাত-বিনপির সঙ্গে ডা. ফেরদৌস। শিবিরের সাবেক সভাপতি আতাউল ওসমানি বক্তব্যরত, তার ডান পাশে ফেরদৌস খন্দকার। ছবি: প্রবীর গোস্বামী বাবুর সৌজন্যে।

আয়োজক সংগঠনের সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ কাসেমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল হক নিজাম, অন্যতম সংগঠক মনিরুল ইসলাম, বাবু, নমি ও সফিসহ অন্যান্যরা। ⛘

বিজ্ঞপ্তি

Share With:
Rate This Article