Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে করোনায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৬৪ জন

বাংলাদেশে করোনায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৬৪ জন

বাংলাদেশে করোনায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৬৪ জন

দেশে নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০টি পিসিআর ল্যাব থেকে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন।

ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১০ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।

সর্বশেষ মারা যাওয়া ২৮ জনের বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন রয়েছে।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩৬০ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ⛘

Share With:
Rate This Article