Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৪১

বাংলাদেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৪১

বাংলাদেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৪১

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১ হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৮ হাজার ৮৬৩ জন।

মৃত্যুবরণ করেছেন নতুন করে ১৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার বাসিন্দা ৯ জন ও চট্টগ্রামের ৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৮৩ জনের।

এদিন সুস্থতার কোনও তথ্য নেই। অর্থাৎ বুধবার (১৩ মে) যা ছিল, তাই রয়েছে। ওইদিন সুস্থ হয়েছিলেন ২১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (চ.দা) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়ে থাকে যার মধ্যে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২০টি। গত ২৪ ঘন্টায় মোট ৭ হাজার ৮৩৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। যার মধ্যে ঢাকার ৪ হাজার ৯৫৬টি এবং ঢাকার বাইরে ২ হাজার ৮৮১টি। এখান থেকে ৭ হাজার ৩৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ঢাকার ৪ হাজার ৫৮৮টি এবং ঢাকার বাইরে ২ হাজার ৪০৮টি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।

নমুনা পরীক্ষা থেকে শনাক্ত হয়েছে ১০৪১ জন, যার মধ্যে ঢাকার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮৭ জন।

বুধবার (১৩ মে) শনাক্ত হয় ১ হাজার ১৬২ ও মারা যায় ১৯ জন।

দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।◉

 

Share With:
Rate This Article