Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকক্যালিফোর্নিয়ায় কোয়ারেন্টিনের অবসাদে কিশোরীর আত্মহত্যা

ক্যালিফোর্নিয়ায় কোয়ারেন্টিনের অবসাদে কিশোরীর আত্মহত্যা

ক্যালিফোর্নিয়ায় কোয়ারেন্টিনের অবসাদে কিশোরীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের স্টকটনে হোম কোয়ারেন্টিনে থাকতে থাকতে অবসাদে ভুগছিল কিশোরী। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আত্মহত্যার করেছে সে কিশোরী।

দীর্ঘদিন হোম কোয়ারেন্টিনে থেকে হতাশায় ভুগে জো ভিয়ান্নি স্মিথ নামে ১৫ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

গণমাধ্যমটি জানায়, জো ভিয়ান্নি স্মিথ স্টকটনে বিয়ার ক্রিক হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন, ধারণা করছি ঘরবন্দি হয়ে থাকতে থাকতে হতাশ হয়ে পড়ে স্মিথ।

মুক্ত হাওয়ায় বেরুনোর ইচ্ছে অদম্য হয়ে উঠেছিল  তার। মনে চাপ ওপর চাপ বাড়াচ্ছিল। সে আর চাপ নিতে না পেরেই আত্মহত্যা করে সে। কারণ সে ছিল চঞ্চল। স্কুলে সফটবল, বাস্কেটবল খেলত। গানও গাইত বেশ।

পুলিশকে একইরকম বক্তব্য দিয়েছেন স্মিথের মা ড্যানিয়েলা হান্ট।

পুলিশ ও সাংবাদিকদের দেওয়া বক্তব্যে ড্যানিয়েলা হান্ট বলেন, ভাবতেই পারছি না যে, আমার মেয়ে এভাবে চলে যাবে। মনের ভেতরে সে যে এতটা কষ্ট নিয়ে দিনগুলো পার করছিল তা বুঝতে পারি নি আমরা। মা হিসেবে যা করার প্রয়োজন সবই করলেও আমরা ব্যর্থ। যদিও তার সঙ্গে কথা বলাটা আগের চেয়ে বাড়িয়ে তুলেছিলাম।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৭৪৪ জন। সেখানে মারা গেছে ৭৩১ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২৫ হাজার ৮৩৯ জন।◉

Share With:
Rate This Article