বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩৯
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা ৩৯।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে মৃত্যু ও নতুন শনাক্তের তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪২।
বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৩৬৭ জন। আক্রান্ত সাড়ে ১৮ লক্ষ ৫৭ হাজার ৩৫৪।
নতুন করে প্রায় ৭৪ হাজার জন শনাক্ত। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৮ জনের।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৮ জনের প্রাণহানি। মৃতের সংখ্যা ২২ হাজার ১১৫। নতুন করে সাড়ে ২৭ হাজার মানুষের মাঝে সংক্রমণ। আক্রান্ত ৫ লক্ষ ৬০ হাজারের বেশি।
স্পেনে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার। নতুন করে আক্রান্ত সাড়ে ৩ হাজারের বেশি মানুষ, ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৬০৩ জনের।
ইটালিতে আরও ৪৩১ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। আক্রান্ত দেড় লক্ষের বেশি মানুষ। নতুন করে প্রায় ৪ হাজার জন শনাক্ত।
ফ্রান্সে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। নতুন করে ৫৬১ জনের প্রাণহানি। আরও প্রায় ৩ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
যুক্তরাজ্যে নতুন করে প্রায় ৭৩৭ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে প্রায় ১১ হাজার মানুষের প্রাণহানি হলো। আক্রান্ত প্রায় ৮৪ হাজারের বেশি, নতুন করে ৫ হাজার ২৮৮ জনের মধ্যে সংক্রমণ ।
ইরানে নতুন করে ১১৭ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৭৪। মোট আক্রান্ত প্রায় ৭২ হাজার। নতুন করে প্রায় দুই হাজার মানুষের করোনাভাইরাস সংক্রমণ।◉








