করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে
করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার নিউ ইয়র্ক সময় দুপুর ২টার কিছু আগে এ সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৪৭৪ জন বলে জানিয়েছে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটার।
ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা ১৬ লাখ ৭৪ হাজার ৮৫৮ জন। মৃতের সংখ্যায় শীর্ষে ইটালি। দেশটিতে প্রায় ১৮ হাজার ৮৪৯ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৯ জন, স্পেনে প্রায় ১৫ হাজার ৯৭০ জন এবং ফ্রান্সে ১৩ হাজার ১৯৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন।
এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে রয়েছেন। দেশটির ৮ হাজার ৯৫৮ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এছাড়া চীনে ৩ হাজার ৩৩৬ জন, ইরানের ৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজার ৯০৩ মানুষ আক্রান্ত।◉








