মার্কিন গোয়েন্দা সংস্থা নভেম্বরেই চীনে ছড়িয়ে পড়া করোনা বিষয়ে সতর্ক করেছিল
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত বছরের নভেম্বরের শুরুর দিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, চীনের উহান শহরে একটি সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যেটি জীবন ও ব্যবসায়ের ধরণ বদলে দিচ্ছে এবং মানুষের জন্য হুমকিস্বরূপ।
চারটি সূত্র অনুসরণ করে গোপন প্রতিবেদনটি করা হয়েছিল।
এ সংশ্লিষ্ট দুই কর্মকর্তার মতে, এখন যা নভেল করণাভাইরাস মহামারী হিসেবে পরিচিত সে সম্পর্কে সেনাবাহিনীর ন্যাশনাল সেন্টার ফর মেডিকেল ইন্টেলিজেন্সের (এনসিএমআই) নভেম্বরের গোয়েন্দা প্রতিবেদনে বিস্তারিত ছিল।
স্যাটেলাইট থেকে তোলা বিভিন্ন ছবি ও অন্যান্য সূত্র কম্পিউটারে বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়।
নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি রোগ এশিয়ার মার্কিন বাহিনীর (এনসিএমআই কাজের ওপর যারা নির্ভরশীল) ওপর মারাত্মক হুমকির কারণ হতে পারে- এই বিষয়টির কারণে এটি প্রথমে আশঙ্কা জাগায়।
এনসিএমআই আমেরিকান সরকারকে একটি চিত্র এঁকে দেয়, যাতে সঙ্কটকালীন প্রস্তুতির জন্য অনেক আগ থেকেই রোগটি প্রশমণ ও নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যেতে পারে তারা।
এনসিএমআইয়ের প্রতিবেদন সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, বিশ্লেষকরা প্রতিবেদনের উপসংহারে বলেছিলেন যে, এটি একটি বিপর্যয়কর ঘটনা হতে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, পেন্টাগনের জয়েন্ট স্টাফ এবং হোয়াইট হাউসকে পরে এটি একাধিকবার ব্রিফ করা হয়েছিল।
তবে প্রতিবেদনে এ ‘মূল্যায়ন’ থাকার বিষয়টি বুধবার রাতে এক বিবৃতিতে অস্বীকার করেছে পেন্টাগন।◉
এবিসি নিউজ








