Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদসামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করলেন ট্রাম্প

সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করলেন ট্রাম্প

সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে।
 
করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার হোয়াইট হাউসে এ মন্তব্য করেন ট্রাম্প। 
 
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে হারে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা বাড়ছে তাতে আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। এ পরিস্থিতিকে আরেক মহামারি রোগ প্লেগের সঙ্গে তুলনা করেন ট্রাম্প।
 
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী দুই সপ্তাহ আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে কঠিন এ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
 
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কড়াকড়িভাবে সামাজিক দূরত্বের নিয়ম বজায় রাখতে পারলেই শুধু সংক্রমণ রোধ সম্ভব। অর্থনীতির ক্ষতি হলেও এ ব্যবস্থার বিকল্প নেই।
 
হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স সংবাদ সম্মেলনে বলেছেন, করোনাভাইরাস রোধে কোনও ম্যাজিক থেরাপি নেই। একজন থেকে যাতে আরেক জনে এ রোগ ছড়াতে না পারে তার চেষ্টা করতে হবে।
 
এ জন্য আগামী ৩০দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন ব্রিক্স। এ সময় সবার লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলা উচিত।
 
সংবাদ সম্মেলনে তিনি একটি চার্ট দেখিয়ে বলেন, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে।
 
এএফপি
 
Share With:
Rate This Article