এবার করোনা আক্রান্ত ইটালিতে ভূমিকম্প
ইটালির সিসিলি দ্বীপের এটনায় ভূমিকম্প অনুভূতি হয়েছে। কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়। সিসিলির এটনায় রোববার সকালে দু বার কেঁপে উঠল।
এটনায় ভূমিকম্পের স্পষ্ট অনুভূতি কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত অনুভূত হয়।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভলকনোলজি মিলো থেকে ৬ কিলোমিটার পশ্চিমে এবং পাঁচ কিলোমিটার গভীরতায় হাইপোসেন্টারসহ দুটি ভূমিকম্প সনাক্ত করেছে।
প্রথম ২.৬ মাত্রার ভূমিকম্প হয় সকাল ১১টা ১০ মিনিটে। এরপর সকাল ১১টা ৩২ মিনিটে আরেকটি ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে পুরো পূর্ব উপকূলের কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত লোকজন এই আঘাতটি স্পষ্ট অনুভব করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে করোনাভাইরাসে সংকটময় সময় পার করছে ইতালি। গতকাল ৭৯৩ জনের প্রাণহানি হয়েছে এরমধ্যে ভূমিকম্প এ যেন মরার ওপর খাড়ার ঘা।
ইতোমধ্যে করোনায় দেশটির জনগণ আতঙ্কিত, সেখানে প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনগণকে নতুন করে ভাবিয়ে তুলল।♦








