Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্রের এক হাজার কক্ষবিশিষ্ট জাহাজ হাসপাতাল মোতায়েনের ঘোষণা

যুক্তরাষ্ট্রের এক হাজার কক্ষবিশিষ্ট জাহাজ হাসপাতাল মোতায়েনের ঘোষণা

যুক্তরাষ্ট্রের এক হাজার কক্ষবিশিষ্ট জাহাজ হাসপাতাল মোতায়েনের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় সামরিক জাহাজ হাসপাতাল মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
 
এএফপি জানায় বুধবার তিনি এ ঘোষণা দিয়ে নিজেকে ‘যুদ্ধকালীন প্রেসিডেন্ট’ আখ্যা দেন।
 
নিউইয়র্কের গভর্নর অ্যান্ডিউ কুয়োমো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নৌবাহিনীর এক হাজার কক্ষবিশিষ্ট ইউএসএনএস কমফোর্ট জাহাজটি শহরের উপকূলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার পরই এমন ঘোষণা এল। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪০ জন।
নিউইয়র্কের গভর্নর কুয়োমো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ৮৯৪ ফুট (২৭০ মিটার) লম্বা কমফোর্ট জাহাজটি নিউইয়র্কে দ্রুতই পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 
তিনি আরো বলেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। অপারেটিং রুমসহ জাহাজে এক হাজার কক্ষ রয়েছে। এটি একটি ভাসমান হাসপাতাল, যেটি করোনা মোকাবেলার সক্ষমতা বাড়াবে। ♦
 
 
Share With:
Rate This Article