আমেরিকায় সব ধরণের ডিপোর্টেশন স্থগিতের আহ্বান
মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, মার্কিন আইনজীবি অ্যাটর্নি মঈন চৌধুরী এক সংবাদ সম্মেলনে আমেরিকায় ষ্টেট অব ইমার্জেন্সির সময়ে নির্বাহী আদেশের মাধ্যমে ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রকার ডিপোর্টেশন স্থগিত করতে আমেরিকার প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বর্তমান পরিস্থিতি এবং প্রভাব গভীর উদ্বেগের বিষয়।
প্রতিদিন করোনাভাইরাস সংক্রমিত লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমেরিকায় এ ভাইরাসে আজ অবধি সক্রামিত লোকের সংখ্যা ১০ হাজার ৯৯৫ এবং এখন পর্যন্ত মারা গেছে ১৭৪ জন।
মঈন চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনও ধরনের সামাজিক জমায়েত মারাত্মক হতে পারে। এই জাতীয় জরুরি অবস্থায়, আমাদের সম্প্রদায়ের মধ্যে এই রোগ সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ভাইরাস সীমাবদ্ধ করার জন্য জরুরি সাবধানতা অবলম্বন করা না হলে আগামীতে এই সংখ্যা বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বাণিজ্যিক সংস্থা এবং এজেন্সি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের কার্যালয় গুলি বন্ধ করে দিয়েছে এবং এই মারাত্মক ভাইরাসের আরও বিস্তার হ্রাস করতে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ষ্টেট ইমার্জেন্সি চলার সময়ে সমস্ত ডিপোর্টেশন, সকল বায়োমেট্রিক এবং অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার অনুরোধ জানান।
তিনি বলেন, ১৮০ দিনের অ্যাসাইলাম ইএডি ঘড়িটি না থামিয়ে সমস্ত অ্যাসাইলাম ইন্টারভিউ স্থগিত করুন। আইস কর্তৃক ডিটেনশন কেন্দ্রে আটককৃতদের নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা বজায়, মানুষের আরও ফ্লেক্সিবল বন্ডের রিলিজ এর অনুমতি, জনাকীর্ণ ডিটেনশন আটককেন্দ্র স্থানান্তর করুন, যে অ্যাপ্লিকেশনগুলির একটি সময়সীমা রয়েছে তাদের দেরিত ফাইলিং গ্রহণ করার আবেদন জানান। সেইসাথে যাদের কেইস ইমিগ্রেশন কোর্টে নির্ধারিত আছে তারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের অ্যাটর্নিদের সাথে যোগাযোগের অনুরোধ জনান। ♦








