বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, নিহতের বয়স ৭০ এর বেশি। তিনি বিদেশে যান নি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন।
তিনি আরও বলেন, নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারের সদস্য।
বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের দুই জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। ♦








