Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউ ইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা

নিউ ইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা

নিউ ইয়র্ক সিটির সব স্কুল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সব স্কুল সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। রোববার নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও এ তথ্য জানান। ব্লাজিও বলেন, মোটামুটি বলতে গেলে এটি খুব উদ্বেগজনক মুহূর্ত। এমন একটি মুহূর্ত যেখানে আমি এ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কেবল বিচলিত হয়েছি।
 
ডি ব্লাজিও বলেন, করোনার প্রাদুর্ভাবে স্কুলগুলো বন্ধ রাখার ব্যাপারে তাকে শিক্ষক ও অভিভাবকদের মুখোমুখি হতে হয়েছিল। এবং এর আগে তিনি স্কুলগুলো বন্ধ রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এখন বন্ধ রাখার সিদ্ধান্ত না নিয়ে তার কোনও উপায় ছিল না বলে জানান তিনি।
 
ডি ব্লাজিও আরও বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ৩২৯ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
 
তিনি বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্কুলে সমাগত অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাব-অ্যান্ড-গো খাবার’ খোলা থাকবে, তবে এটি কেবল এ সপ্তাহে চলবে।
 
বিদ্যালয়ের চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা বলেন, আজ আমাদের সবার জন্য অত্যন্ত বিমর্ষ দিন। আমরা চাই যে আপনারা আগামীকালকে তুষারপাতের দিন হিসেবে ভাবেন।♦
 
 
 
 
Share With:
Rate This Article